মাল্টিপ্লাগে আঙুল শিশুর মৃত্যু

মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কামাল সরদারের ছেলে কামরুল হাসান ঘরে বসে খেলার সময় মাল্টিপ্লাগের ভেতরে আঙুল ঢুকিয়ে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।