মালয়েশিয়াগামী কর্মীদের প্রতি সতর্কবার্তা

একশ্রেণীর প্রতারক চক্র সরকারিভাবে নিবন্ধিত মালয়েশিয়া গমনেচ্ছুক কর্মীদের ভিসা এসেছে বলে বিভিন্নজনের মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছে। তাতে ভিসা ফি বাবদ ৪২ হাজার ৪ টাকা ইসলামী ব্যাংকে যেকোনো শাখায় ৩২৭০ নম্বর হিসাবে ৪ মে তারিখের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
এই ভুয়া খুদে বার্তায় প্রতারণার ফাঁদে না পড়তে মালয়েশিয়াগামী কর্মীদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ বিষয়ে সতর্ক করে গতকাল মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। তাতে এ বিষয়ে যেকোনো তথ্য জানতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়। বিজ্ঞপ্তি।