জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল বুধবার মালয়েশিয়া গেছেন। তিনি কুয়ালালামপুরে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পার্লামেন্টারি পার্টির (আইক্যাব) সম্মেলনে অংশ নেবেন। আজ বৃহস্পতিবার এ সম্মেলনের উদ্বোধন হবে। দলীয় সূত্র বলেছে, ৫ সেপ্টেম্বর এরশাদের দেশে ফেরার কথা রয়েছে। জাপার সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ আখতার তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন। জাপার নেতা-কর্মীরা গতকাল দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরশাদকে বিদায় জানান। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, দলের নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এম ফয়সল চিশতি, মীর আবদুস সবুর, আলমগীর সিকদার, বাহাউদ্দিন বাবলু প্রমুখ। নিজস্ব প্রতিবেদক