মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় ক্রেন থেকে মাথায় ইট পড়ে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। দেশটির পেনাংয়ের জর্জ টাউনে গতকাল শনিবার স্থানীয় সময় পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির দ্য স্টারডটকমের অনলাইন সংস্করণে এ খবরটি জানানো হয়েছে।
মালয়েশিয়ার ওই পত্রিকাটির খবরে বলা হয়, একটি নির্মাণ এলাকায় ক্রেনে করে ওপরে ওঠানোর সময় অন্তত ২০০ ইট নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা দুজন শ্রমিক মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্য একজনের পায়ের ওপর পড়ে এসব ইট। হতাহত তিনজন শ্রমিকই বাংলাদেশি।