অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাসুদুজ্জামান (৮৮) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার রাত আটটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। আজ সোমবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। তিনি কণ্ঠশিল্পী শাকিলা স্মৃতির বাবা। বিজ্ঞপ্তি