‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ স্লোগানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জগতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ হয়েছে। গতকাল সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ হয়। এতে বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সামাদ আকন্দ।