গাজীপুর ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমী, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় ও ইকবাল সিদ্দিকী হাইস্কুলের চূড়ান্ত ফলাফল প্রকাশ ও মা দিবস উপলক্ষে গতকাল সকালে সোসাইটির হলরুমে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান। ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সোসাইটির সদস্যসচিব সিরাজুল হক এবং মায়েদের পক্ষ থেকে উম্মে কুলসুম ও কোহিনুর বেগম। অনুষ্ঠানের শুরুতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত ২৮ জন ও ১২ জন কৃতী শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হয়।