মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) বার্ষিক ব্যবসা সম্মেলন গত ২১ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এমটিবির গ্রুপ চেয়ারম্যান আরিফ দৌলা প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, পরিচালক এম এ রউফ, খাজা নারগিস হোসেন, ইয়াসমিন হক ও অঞ্জন চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস এ খান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান-উজ জামান, উপব্যবস্থাপনা পরিচালকেরা, ব্যাংকের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপকেরা, সহযোগী প্রতিষ্ঠান এমটিবি সিকিউরিটিজ, এমটিবি এক্সচেঞ্জ ইউকে এবং এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।