রাজধানীর পল্লবীতে গতকাল শুক্রবার বিকেলে মিনিবাসের ধাক্কায় রতন আলম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পরিবহন প্রতিষ্ঠান তিতাস পরিবহন লিমিটেডের পরিচালক ছিলেন।প্রত্যক্ষদর্শী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেল চারটার দিকে মিরপুর ১২ নম্বর এলাকায় গ্রামীণ পরিবহনের একটি মিনিবাস একটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশারোহী রতন, শাহিনুল ইসলাম ও মো. রিপন সড়কে ছিটকে পড়েন। রতন ও রিপন গুরুতর আহত হন।