রাজধানীর মিরপুরের রূপনগর এলাকার একটি পাঁচতলা ভবন হেলে পড়ার আতঙ্কে বাইরে চলে গেছে এর বাসিন্দারা।
আজ শুক্রবার বেলা তিনটার দিকে রূপনগরের ২০ নম্বর রোডের ৪৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে ।
রূপনগর থানার সহকারী উপপরিদর্শক দুলাল চন্দ্র প্রথম আলোকে জানান, প্রমাণ না মিললেও ভবনের আশপাশের লোকজনের ধারণা ভবনটির দক্ষিণ-পশ্চিম অংশ কিছুটা হেলে পড়েছে। এ কারণে ভবনটির বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। তারা মালপত্র নিয়ে ভবনের বাইরে চলে যায়। ওই বাড়ির মালিক কানাডাপ্রবাসী। বাড়িটির তত্ত্বাবধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও তিনি জানান।