দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের চার নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে উপজেলা আওয়ামী লীগ।উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী সরোয়ার, সদস্য খান মো. আবু বকর সিদ্দিকী ও মির্জাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাঁদের কারণ দর্শাতে বলা হয়েছে। এ ছাড়া মির্জাগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন হাওলাদারের সদস্যপদ বাতিল করা হয়েছে।গত সোমবার মির্জাগঞ্জ প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের পক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।