মির্জাপুরে দুই জামায়াত কর্মী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা বাজার থেকে গতকাল বৃহস্পতিবার দুই জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক রাজীব হায়দারসহ সব উদ্যোক্তা ও সরকার সম্পর্কে আপত্তিকর প্রচারপত্র বিলির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন মীর দেওহাটা সরকারবাড়ি মসজিদের ইমাম আবদুল কাদের (৩২) ও দেওহাটা বালিকা মাদ্রাসার শিক্ষক আরিফুর রহমান (২৪)। কাদেরের বাড়ি উপজেলার মীর দেওহাটা গ্রামে। আরিফুরের বাড়ি কদিম দেওহাটা গ্রামে।