মির্জাপুরে ১০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁদের মধ্যে জাতীয় পার্টির চারজন, কৃষক শ্রমিক জনতা লীগের একজন ও পাঁচজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
জাতীয় পার্টির চারজন হলেন জামুর্কী ইউপিতে ডি এম নুরুল ইসলাম রাজ্জাক মিলন (৫৯৬ ভোট), বাঁশতৈলে বদুর উদ্দিন (৯৪ ভোট), ভাতগ্রামে ছিবার উদ্দিন (১২৫ ভোট) ও উয়ার্শীতে শহিদুর রহমান (১৪৮ ভোট)। কৃষক শ্রমিক জনতা লীগের একমাত্র প্রার্থী বানাইলের শরীফুল ইসলাম পেয়েছেন (৯৮ ভোট)।
এ ছাড়া পাঁচ স্বতন্ত্র প্রার্থী হলেন আনাইতারা ইউপিতে মিজানুর রহমান (৩৪০ ভোট), বাঁশতৈলে আবুল কালাম আজাদ (৮৮ ভোট), উয়ার্শীতে আশিকুর রহমান মোল্লা (৬৫ ভোট), এস এম বাবুল হোসেন (৩৯ ভোট) ও সহিদুর রহমান (১ হাজার ২০৬ ভোট)।