সংক্ষেপ

মুক্তিযোদ্ধা সংসদের কাউন্সিল অনুষ্ঠিত

রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি ভবনে গত সোমবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় নির্বাহী কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম। উপস্থিত ছিলেন সংগঠনটির নেতা ও জেলা কমান্ডাররা। সভায় জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আয়-ব্যয় কমিটির নীতিমালায় সংশোধন এবং জেলা ও উপজেলা কমান্ডারদের সভাপতি করা, দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্প নীতিমালা সংশোধনীসহ চার দফা দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি