মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে স্থানীয় সাংসদ আব্দুল মোমেন তালুকদারের বিচার এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে তাঁকে প্রত্যাহারের দাবিতে সোমবার বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ আদমদীঘি উপজেলা কমান্ড এই সমাবেশের আয়োজন করে। আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান।