সন্ত্রাসী কায়দায় জমি জবরদখলের ঘটনায় দায়ের করা মামলায় জেল খাটেন নঈম উদ্দিন। ২৮ দিন পর জামিনে এসে পাঁচ-ছয়জন সহযোগী নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে মামলার বাদী আজিজুল হকের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে পালিয়ে যান। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মধুরামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নঈম উদ্দিনকে আসামি করে ওই দিনই থানায় অভিযোগ দিয়েছেন আজিজুল।রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা প্রথম আলোকে জানান, নঈম উদ্দিন পলাতক। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।