জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি বিষয়ে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন অব্যাহত রয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রোববার যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। মুজাহিদ এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন। আসামিপক্ষ গতকাল চতুর্থ দিনের মতো যুক্তি দেয়। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার বেলা দুইটা পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।