মুদ্রণ শিল্প সমিতির নির্বাচন সাইদুর রহমান চেয়ারম্যান শাহ আলম সম্পাদক

বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির নির্বাচনে চেয়ারম্যান পদে সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে আ ফ ম শাহ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২ আগস্ট সমিতির কার্যনির্বাহী কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। খবর বিজ্ঞপ্তির। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অপর ১৩ সদস্য হলেন: সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তওফিকুর রহমান সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান পদে শ ম গোলাম কবীর, ওয়াহিদুর রহমান, কায়সার-ই-আলম প্রধান, আবদুর রহিম খন্দকার ও আবু হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে আইয়ুব আলী খান, জহুরুল ইসলাম, কে এম নুরুল ইসলাম, এস এম বিল্লাল হোসেন, জুলকর শাহীন, ফেরদৌস খান ও কোষাধ্যক্ষ পদে ফরিদ আহমেদ।