মুন্সিগঞ্জ সদর উপজেলার মানিকপুরে গতকাল বুধবার অভিযান চালিয়ে মো. আনিছুর রহমান নামের এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
প্রত্যক্ষদর্শী ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লামইয়া সাইফুল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের জেনারেল হাসপাতাল-সংলগ্ন নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এ সময় চিকিৎসক পরিচয়দানকারী আনিছুর রহমানকে তাঁর চিকিৎসার সনদ দেখাতে বলা হয়। তিনি সনদ দেখাতে পারেননি।