মুফতি হান্নান ও আরিফ হাসানের রিমান্ড মঞ্জুর

গোপালগঞ্জের মুকসুদপুরে বানিয়ারচর গির্জায় বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান ও তাঁর সহযোগী আরিফ হাসানকে রিমান্ডে নেওয়া হয়েছে। গোপালগঞ্জের বিচারিক হাকিমের আদালত গতকাল রোববার এই রিমান্ড মঞ্জুর করেন। জানা যায়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গোপালগঞ্জ ক্যাম্পের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান গতকাল মুফতি হান্নান ও আরিফ হাসানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারিক হাকিম মোল্লা সাইফুল আলম মুফতি হান্নানের সাত দিনের ও আরিফ হাসানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।