কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবরপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে সোমবার রাতে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ দুটি এলজি, ১৬টি ককটেল, চার রাউন্ড গুলি ও ছয়টি কার্তুজ উদ্ধার করেছে।মুরাদনগর থানা পুলিশ জানায়, সংঘবদ্ধ ডাকাতদলের ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তারা গাজীপুর গ্রামের আবুল কাসেমের বাড়িতে রাত আড়াইটার দিকে অভিযান চালায়। এ সময় বাড়ির একটি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়িতে কোনো লোকজন ছিল না।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমীরুল আলম জানান, এ ব্যাপারে মুরাদনগর থানায় গতকাল মঙ্গলবার দুপুরে দুটি মামলা করা হয়েছে।