অবিভক্ত বাংলার বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক স্পিকার সৈয়দ নওশের আলীর ৪৩তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। বিকেলে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে হেফজুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সাবেক সাংসদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাঈফ হাফিজুর রহমান, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক রবিউল ইসলাম, আইনজীবী এস এ মতিন, সিটি কলেজের অধ্যাপক মলয় নন্দী, সমাজসেবক কাজী হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা প্রয়াত নেতার জীবনাদর্শ অনুসরণ করে এ প্রজন্মের যুবসমাজকে দেশ ও জাতির উন্নয়নে আত্মনিয়োগের পরামর্শ দেন।
নড়াইল প্রতিনিধি