ভোলায় মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার ৩৪ জন যাত্রী, মালামালসহ একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ৩৪ যাত্রীর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মেঘনার বৈরাগ্যার খালের মাথায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যাত্রীরা বলেছেন, সকাল ১০টার দিকে সদর উপজেলার তুলাতুলি ঘাট থেকে লক্ষ্মীপুরের মতিরহাটের উদ্দেশে ট্রলারটি ৩৪ জন যাত্রীসহ ছেড়ে যায়।