সংক্ষেপ

মেছো বাঘ হত্যা

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জৈল্যা গ্রামে গতকাল সোমবার সকালে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সকাল আটটার দিকে বাঘটি একটি ছাগলছানাকে ধাওয়া করে। এ সময় সেখানে উপস্থিত কৃষিশ্রমিকেরা তা দেখে গ্রামের লোকজনকে জানান। পরে গ্রামবাসী বাঘটিকে ধাওয়া করে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। স্থানীয় বলধারা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন বলেন, দুপুরে বাঘটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।