মেধা অন্বেষণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আজ মঙ্গলবার সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে চারটি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ে সকাল ১০টায় এর উদ্বোধন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্‌ গতকাল সোমবার বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।