মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মুসলিম শিক্ষার্থীদের অংশগ্রহণে গত শনিবার দুই দিনব্যাপী বিএমইটি মেধা বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের (বিএমইটি) আয়োজনে এই বৃত্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দুই শতাধিক মণিপুরী মুসলিম শিক্ষার্থী অংশ নেয়। সকাল সাড়ে নয়টায় তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয়ে পরীক্ষা হয়। ১৬টি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি উচ্চবিদ্যালয়ের পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। সংগঠনের সভাপতি আমজদ আলী জানান, ২০০১ সাল থেকে বিএমইটি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। কমলগঞ্জ প্রতিনিধি