দায়িত্বভার গ্রহণ করে মাদক নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাচিত মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। গতকাল মঙ্গলবার মুন্সিগঞ্জ পৌরসভার সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় পৌর কাউন্সিলর, পৌর প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ফয়সাল বিপ্লব জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের বড় ছেলে।