জামালপুরের মেলান্দহ উপজেলার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে দুইটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান চাঁদের কর্মীরা ব্যালট পেপার ও ব্যালট বাক্স কেন্দ্র থেকে বাইরে বের করে নিয়ে এলে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফারুক আহমেদ ভোট গ্রহণ স্থগিত করে দেন।
ফারুক আহমেদ বলেন, হাবিবুর রহমান চাঁদের কর্মীরা ব্যালট পেপার ও ব্যালট বাক্স কেন্দ্র থেকে বাইরে বের করে নিয়ে আসেন, এ কারণে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।