বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালীতে নৌকাবাইচ অনুষ্ঠানের জন্য আয়োজিত মেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার থেকে মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে জুয়ার আসর বসলে কিছু যুবক এসে চাঁদা দাবি করলে সংঘর্ষ বাধে। এতে ইউনিয়নের শালফা গ্রামের আল-আমিনসহ (২৮) দুজন আহত হন।