শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হানিফ উদ্দিন মেলার উদ্বোধন করেন। উপজেলা পাবলিক হল মিলনায়তনে ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ১৩টি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা আইরিনের সভাপতিত্বে নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা, পৌরসভার মেয়র আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান, ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন৷