‘আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান’ স্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে গতকাল মঙ্গলবার বিকেলে দুই দিনের স্বাস্থ্যমেলা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সহায়তায় সূর্যের হাসি ক্লিনিক এর আয়োজন করে। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী মেলার উদ্বোধন করেন। বক্তব্য দেন সাংসদ সেলিনা জাহান ও সাবেক সাংসদ ইমদাদুল হক। সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, পৌরসভার মেয়র কশিরুল আলম, এনএইচএসডিপির উপপরিচালক জিনাত সুলতানা প্রমুখ। মেলায় স্বাস্থ্যবিষয়ক ১২টি স্টল বসে।