গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের স্নান উৎসব ও তিন দিনব্যাপী মেলা শুরু হয়েছে। হিন্দু ধর্মের মতুয়া মতবাদের প্রবক্তা হরিচাঁদ ঠাকুরের ১০২তম আবির্ভাব তিথিতে আজ শুক্রবার ভোরে ওড়াকান্দি গ্রামের ঠাকুরবাড়িতে দুটি দিঘিতে স্নান উৎসব শুরু হচ্ছে। পুণ্য লাভের আশায় সারা দেশ থেকে আসা হিন্দু মতুয়া মতবাদের অনুসারীরা এতে অংশ নেবেন।