মেলা শেষ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল সোমবার তিন দিনের ফলদ বৃক্ষমেলা শেষ হয়েছে। ‘খাদ্য পুষ্টি অর্থ চান, দেশী ফলের গাছ লাগান’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে গত শনিবার মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ হোসেন। গতকাল সমাপনী দিনে স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন মেলা পরিদর্শন করেন।