সংক্ষেপ

মেলা

বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে ফরিদপুর শহরে পাঁচ দিনের বৈশাখী মেলা শুরু হয়েছে। চরকমলাপুর এলাকার জান্নাতুল ফেরদৌস মসজিদ মাঠে গত সোমবার রাতে এ মেলার উদ্বোধন হয়। স্থানীয় সূর্যোদয় সংঘের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নাজমুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট নাগরিক নুরুল আলম খান। আরও বক্তব্য দেন সূর্যোদয় সংঘের সভাপতি আবুল কাশেম মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্য মোবারক হোসেন, আবদুল কাদের প্রমুখ। শুক্রবার এই মেলা শেষ হবে।