মোরগ লড়াই

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত তিন দিনের উন্নয়ন মেলার গতকাল বুধবার শেষ দিনে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, মোরগ লড়াই ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে। পরে লাঠিয়াল ও মোরগের মালিকদের পুরস্কৃত করা হয়। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী বাইন, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।