ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গতকাল মঙ্গলবার মেয়রের পারিবারিক সূত্র জানায়, আনিসুল হকের বায়োপসি করা হয়েছে। কোনো ধরনের টিউমার ধরা পড়েনি। মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগের চিকিৎসা অব্যাহত রয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর সুস্থতার জন্য পরিবারের সদস্যরা সবার দোয়া চেয়েছেন।
গত ২৯ জুলাই আনিসুল হক ব্যক্তিগত সফরে সপরিবার লন্ডনে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।