আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ‘নাগরিক কমিটি’র প্রার্থী হিসেবে লড়বেন সদ্য পদত্যাগী মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। গতকাল শুক্রবার রাতে আয়োজিত এক সভা থেকে নগর আওয়ামী লীগের নেতারা এ ঘোষণা দেন।গতকাল রাত নয়টায় নগরের ধোপাদীঘির পাড়ের একটি কমিউনিটি সেন্টারে ওই সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আওয়ামী লীগের নেতারা ‘নাগরিক কমিটি’-সমর্থিত প্রার্থী হিসেবে কামরানের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। সভায় কামরানও উপস্থিত ছিলেন। এ সময় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ মেয়র পদে কামরানের প্রার্থিতা ঘোষণা করেন।