মোজো-ক্লেমন ঈদ আনন্দ উপহার হস্তান্তর

আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের (এএফবিএল) কোলা ব্র্যান্ড মোজো এবং ক্লিয়ার লেমন ড্রিংক ক্লেমন ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী খুচরা বিক্রেতাদের জন্য আয়োজিত ‘মোজো-ক্লেমন ঈদ আনন্দ উপহার’ ট্রেড প্রোমোশনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রাজধানীর একটি রেস্টুরেন্টে সম্প্রতি এ অনুষ্ঠানে সাতজনের হাতে ইলেকট্রিক মোটরবাইক তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন এএফবিএলের নির্বাহী পরিচালক সেলস অ্যান্ড মার্কেটিং আলতাফ হোসেন, ডিজিএম সেলস সৈয়দ জহুরুল আলম রুমনসহ অন্য কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।