কক্সবাজারের টেকনাফে গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে মোটরসাইকেলের ধাক্কায় আহমুদুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিষবনিয়া সেতুসংলগ্ন এলাকায়।
সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় টেকনাফ-বাহারছড়া সড়কের মারিষবনিয়া সেতু এলাকায় রাস্তা পারাপারের সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী নম্বরবিহীন একটি মোটরসাইকেল আহমুদুর রহমানকে ধাক্কা দেয়।