মোটরসাইকেলের নিবন্ধন করতে মাইকে প্রচার

নিবন্ধনহীন মোটরসাইকেল আটকের অভিযান চালানোর ঘোষণা দিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুলিশের পক্ষ থেকে মাইকযোগে প্রচার চালানো হচ্ছে। আগামী ১ জুলাই থেকে এ অভিযান পরিচালিত হবে।
উপজেলার ব্যবসায়ী সূত্র জানায়, মিঠাপুকুর উপজেলায় মোটরসাইকেল বিক্রির ৩০টির মতো দোকান আছে। এসব দোকান থেকে কিস্তিতে মোটরসাইকেল বিক্রি করা হয়। এ কারণে এ উপজেলায় বর্তমানে পাঁচ শতাধিক মোটরসাইকেল রয়েছে। অধিকাংশ মোটরসাইকেলের কোনো নিবন্ধন নেই।