
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেলে চালক ছাড়া অন্য সঙ্গী বা যাত্রী বহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ-সংক্রাস্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলা, ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। এ ধরনের নাশকতা রোধে ও জননিরাপত্তা নিশ্চিত করতে মোটর যান অধ্যাদেশ—১৯৮৩ (৮৮) ধারা মোতাবেক এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের আগে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার এ ধরনের নিষেধাজ্ঞা ও হেলমেট ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছিল।