মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে গ্রেপ্তার

চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির সময় পুলিশ আইয়ুব খান (৩৩) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। আইয়ুবের বাড়ি রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনার লিচুবাগান এলাকায়। মোটরসাইকেলটি মালিকের হেফাজতে দেওয়া হয়েছে।চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, জিইসি মোড়ে কয়েকটি মোটরসাইকেল পার্ক করা ছিল। এ সময় একটি মোটরসাইকেলের ওপর বসে আইয়ুব সেটি চালানোর চেষ্টা করলে তাঁর সন্দেহ হয়।