মোদির সঙ্গে শিরীনের বৈঠক কাল

শিরীন শারমিন চৌধুরী ও নরেন্দ্র মোদি
শিরীন শারমিন চৌধুরী ও নরেন্দ্র মোদি

দিল্লি সফররত বাংলাদেশের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগামীকাল মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভারতীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদি ও রাত ৭টা ৩৫ মিনিটে প্রণব মুখার্জির সঙ্গে শিরীন শারমিনের দেখা করার কথা। খবর বাসসের।

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আজ সন্ধ্যায় শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে শিরীন শারমিন চৌধুরী বর্তমানে নয়াদিল্লিতে রয়েছেন।