মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ

মোমবাতি জ্বালিয়ে স্মরণ করা হলো সাভারের রানা প্লাজা ধসে নিহত লোকজনকে। রানা প্লাজা ধসের এক বছর উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় বিধ্বস্ত ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে রাজনৈতিক দলসহ সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।