দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনে চেয়ারম্যান পদে মতিয়ার রহমান (মাইক প্রতীক) চার হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার এ নির্বাচন হয়। এতে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বছরের ২৯ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন মণ্ডল (৬৫) নিহত হলে পদটি শূন্য হয়।