মৌচাকে পুলিশকে লক্ষ্য করে ককটেল, একজন আহত

রাজধানীর মৌচাকে কর্তব্যরত পুলিশের ওপর ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। এতে শহীদুল নামের পুলিশের একজন কনস্টেবল আহত হন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যরাও দুর্বৃত্তদের ওপর পাল্টা গুলি ছোড়েন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।