মৌন মিছিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ওপর দুই দফায় হামলার ঘটনার বিচারের দাবিতে মৌন মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষকেরা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে থেকে শিক্ষক সমিতির ব্যানারে মিছিলটি বের হয়। মিছিলটি প্রশাসন ভবনের সামনে গিয়ে সমাবেশ করে।