মৌলভীবাজারে গতকাল শনিবার বিকাল চারটার দিকে সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড) থেকে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। এরা হচ্ছে ফারুক মিয়া (২৫), শামীম মিয়া (২৬) ও আতিক মিয়া (২৭)। এদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। তাদের কাছ থেকে সাড়ে পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে আগে থেকে খবর ছিল ৬/৭ জনের একটি দল মালামাল বিক্রি করতে আসছে। সেই অনুযায়ী ওৎ পেতে থেকে তাদেরকে আটক করা হয়েছে।’