মৎস্য মেলা

>জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী কেন্দ্রীয় মৎস্য মেলা। ২০ জুলাই থেকে শুরু হওয়া রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে মেলার শেষ দিন ছিল আজ। মেলায় মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদনকারী ২৪টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে।
মৎস্য মেলার একটি স্টলে অ্যাকোরিয়ামে মাছ দেখছেন দর্শনার্থীরা।
মৎস্য মেলার একটি স্টলে অ্যাকোরিয়ামে মাছ দেখছেন দর্শনার্থীরা।
অ্যাকোরিয়ামে ডিসপ্লে করা হয়েছে মুক্তা চাষপদ্ধতি।
অ্যাকোরিয়ামে রাজপুঁটি মাছ।
গোল্ড ফিসের ছবি তুলছেন দুই দর্শনার্থী।
কৃষিবিদ ইনস্টিটিউশনের মৎস্য মেলার একটি স্টলে ডিসপ্লের মাধ্যমে দেখানো হয়েছে, কী করে গড়তে হবে আদর্শ খামার।
মৎস্য মেলার একটি স্টলে জারে ফরমালিন দিয়ে সংরক্ষিত বিভিন্ন সামুদ্রিক মাছের সঙ্গে উড়াল মাছ।
ডিসপ্লের মাধ্যমে দেখানো হচ্ছে ‘বাড়ির পাশে মাছের চাষ’।