ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে পুলিশ ফাঁড়ির কয়েক গজের মধ্যে দুর্বৃত্তরা নজরুল ইসলাম (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত নজরুল সদর উপজেলার বাঘমারা এলাকার ওবায়দুল হকের ছেলে। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ গতকাল মঙ্গলবার হারুন ও মনির নামের দুজনকে আটক করেছে।ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক-সংক্রান্ত কোনো ঘটনায় পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।